বলিথো বনাম সিটি ও হ্যাকনি স্বাস্থ্য কর্তৃপক্ষ (১৯৯৭)

প্যাট্রিক বলিথো নামের দুই বছর বয়সী এক শিশু হাসপাতালে ভর্তি অবস্থায় দু’বার গুরুতর শ্বাসকষ্টের শুরু হয়। উভয় সময়েই নার্সরা দায়িত্বপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ রেজিস্ট্রার ডা. হর্নকে জরুরি ভিত্তিতে বিষয়টি জানান, কিন্তু তিনি কোনোবারই উপস্থিত হননি। প্রতিবার শ্বাসকষ্টের পর প্যাট্রিক সাময়িকভাবে সুস্থ হয়ে উঠলেও…

লিলি বনাম ডাবলডে (১৮৮১)

বাদী লিলি, সুস্পষ্টভাবে তার এজেন্ট ডাবলডে (বিবাদী)-কে নির্দেশনা দিয়েছিলেন যে, তিনি যেনো তার পণ্যসামগ্রী কিংসল্যান্ড রোডে অবস্থিত গুদামে সংরক্ষণ করেন। বাদী তার পণ্যের জন্য বীমাও করেছিলেন, এবং সেই বীমার কাগজে উল্লেখ ছিলো যে, পণ্যগুলো কিংসল্যান্ড রোডের গুদামে সংরক্ষিত রয়েছে…

মরিস বনাম মারে (১৯৯১)

গ্যারি মরিস বিমান দুর্ঘটনায় সৃষ্ট আঘাতের ক্ষতিপূরণের জন্য হ্যারি মারের সম্পত্তির উপর মামলা দায়ের করেন। মারে প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করে, মরিসকে তার ব্যক্তিগত বিমানে উড্ডয়নের জন্য আমন্ত্রণ জানান…

ম্যাকিউ বনাম হল্যান্ড (১৯৬৯)

এই মামলাটি বাদীর শারীরিক অবস্থা এবং আঘাতপ্রাপ্ত হওয়া – এই দুটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত। ১৪ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে, বিবাদীর অধীনে শিল্প কারখানায় কাজ করার সময় বাদী একটি ছোট দুর্ঘটনার সম্মুখীন হন, যার ফলে তিনি পিঠে ও নিতম্বে আঘাতপ্রাপ্ত হন…

সিসিবি ফাউন্ডেশন বনাম বাংলাদেশ (২০১৬)

৪ বছর বয়সী শিশু জিহাদ ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলতে গিয়ে একটি খোলা শ্যাফটে (কুয়া) পড়ে যায়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নিযুক্ত ঠিকাদার কর্তৃক উক্ত শ্যাফটটি খোলা ও অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। যদিও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত উদ্ধার অভিযান শুরু করে, তবে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায়…