বলিথো বনাম সিটি ও হ্যাকনি স্বাস্থ্য কর্তৃপক্ষ (১৯৯৭)

প্যাট্রিক বলিথো নামের দুই বছর বয়সী এক শিশু হাসপাতালে ভর্তি অবস্থায় দু’বার গুরুতর শ্বাসকষ্টের শুরু হয়। উভয় সময়েই নার্সরা দায়িত্বপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ রেজিস্ট্রার ডা. হর্নকে জরুরি ভিত্তিতে বিষয়টি জানান, কিন্তু তিনি কোনোবারই উপস্থিত হননি। প্রতিবার শ্বাসকষ্টের পর প্যাট্রিক সাময়িকভাবে সুস্থ হয়ে উঠলেও…

ম্যাকিউ বনাম হল্যান্ড (১৯৬৯)

এই মামলাটি বাদীর শারীরিক অবস্থা এবং আঘাতপ্রাপ্ত হওয়া – এই দুটি বিষয়ের সঙ্গে সম্পর্কিত। ১৪ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে, বিবাদীর অধীনে শিল্প কারখানায় কাজ করার সময় বাদী একটি ছোট দুর্ঘটনার সম্মুখীন হন, যার ফলে তিনি পিঠে ও নিতম্বে আঘাতপ্রাপ্ত হন…

টেট অ্যান্ড লাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বনাম গ্রেটার লন্ডন কাউন্সিল (১৯৮৩)

টেট অ্যান্ড লাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নর্থ উলউইচে টেমস নদীর উত্তর তীরে একটি চিনি শোধনাগার পরিচালনা করত। ১৯২২ সালে, লন্ডন বন্দর কর্তৃপক্ষ (পিএলএ) টেট অ্যান্ড লাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তাদের শোধনাগারের পাশে নদীতে একটি জেটি (ঘাট) নির্মাণের অনুমতি দিয়েছিলো, যা “রিফাইন্ড সুগার জেটি” নামে পরিচিত ছিল…

লাক্সমুর মে বনাম মেসেঞ্জার মে ব্যাভারস্টক (১৯৯০)

মিস্টার এবং মিসেস লাক্সমুর মে, ফক্সহাউন্ড (শিয়াল শিকারি কুকুর) চিত্রিত দুটি ছোট পেইন্টিংয়ের মালিক ছিলেন। পেইন্টিংগুলো ১৯৪৮ সালে মিসেস লাক্সমুর মে – কে উপহার দেওয়া হয়েছিল। তারা পেইন্টিংগুলোকে কম মূল্যবান ধারণা করে সেগুলোকে তাদের বাড়িতে অবহেলিতভাবে ঝুলিয়ে রেখেছিলেন…

বোলাম বনাম ফ্রাইর্ন হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ (১৯৫৭)

বাদী, মি. বোলাম, বিষণ্নতায় ভুগছিলেন। ফলে চিকিৎসা গ্রহণের জন্য তিনি ফ্রাইর্ন হাসপাতালে ভর্তি হন। তিনি ডাক্তার আলফ্রে এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসার অংশ হিসেবে ডাক্তার আলফ্রে তাকে ইলেক্ট্রো-কনভালসিভ থেরাপি (ইসিটি) নামক থেরাপি গ্রহণের পরামর্শ প্রদান করে…